২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার দুপুরে জাহাঙ্গীরাবাদ গ্রামে এ সংঘর্ষে নিহত আবুল কালাম (৫৫) স্থানীয় প্রয়াত খয়ের মামুদের ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (তোতা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খয়ের মামুদের ছেলে আমজাদ আলী ১০ বছর আগে ১৩ শতক জমি কিনে বসবাস শুরু করেন। সেখান থেকে তিন শতক জমির মালিকানা দাবি করে বসেন তার চাচাতো ভাই শাহজাহান।

এনিয়ে দুপুর ১২টার দিকে সালিশ বসে। সালিশ চলাকালে শাহজাহানের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আহত হয় ছয়জন।

আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আমজাদের ভাই আবুল কালাম।

পীরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় নিহতের ভাই নওশা মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেছেন।

শাহজাহানের ছেলে সাদ্দাম (১৫), স্ত্রী মেমোলী বেগম (৩৫) ও ভাইয়ের স্ত্রী লতা বেগমকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।