২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসাইলে কিশোরের লাশ উদ্ধার

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

শনিবার মান্দারজানি গ্রামে সাইফুল ইসলামের (১৭) লাশ পাওয়া যায়। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সাইফুল এবছর কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।

তার স্বজনদের অভিযোগ, তাকে খুন করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।

বাসাইল থানার উপ-পরিদর্শক তাইজুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা লাশটি গাছে ঝুলতে দেখে থানায় খরব দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তার গলায় লালচে দাগ রয়েছে। তবে, এটা খুন না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চত হওয়া যাবে বলে তিনি জানান।

কাউলজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেক আলী ভূইয়া জানান, সাইফুল ইসলামের সঙ্গে পাশের বাড়িরেএকটি মেয়ের প্রেমের সর্ম্পক ছিল।

গত শুক্রবার এ কারণে মেয়েটির বাবা সাইফুলের বাবা নুরুল ইসলামকে শাসিয়ে যান।

তবে, এর সঙ্গে সাইফুলের মৃত্যুর সম্পর্ক আছে কি না তা তিনি বলতে পারেননি।