আলোচনায় স্পিকার ভূমিকা রাখতে পারেন: কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের নির্বাচনকালীন সরকারের দাবি নিয়ে আলোচনার ক্ষেত্রে স্পিকার শিরীন শারমীন চৌধুরী ভূমিকা রাখতে পারেন।
একইসঙ্গে বিরোধী দলের উদ্দেশ্যে কাদের বলেন, “হরতালের মাধ্যমে সরকারের পতন হবে না। ক্ষমতার হাতবদল হবে নির্বচনের মাধ্যমেই।”
তিনি জানান, নিয়ম অনুযায়ী অক্টেবরেই নির্বাচনের প্রস্তুতি শুরু হবে; আর নির্বাচন হবে ২৫ জানুয়ারির আগেই।
হরতালের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন যোগাযোগ মন্ত্রী।
তিনি বলেন, পিকেটারদের হাতে বিদেশি সংস্থাটির দুটি গাড়ি আক্রান্ত হওয়ার পর হরতালে তারা আর কাজ করতে চায় না।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ওবায়দুল কাদের তা এড়িয়ে যান।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকায় এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
এছাড়া কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম সমহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ১০ নম্বর প্যাকেজের কাজও দেখেন তিনি।
সীতাকুণ্ডের সংসদ সদস্য এবিএম আবুল কাশেম মাস্টার, সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন প্রকৌশলী এবং আওয়ামীলীগের স্থানীয় নেতারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
