পাবনায় ভাঙা সেতু থেকে পড়ে মটরসাইকেল আরোহীর মৃত্যু
পাবনার সাঁথিয়া উপজেলায় ভাঙা একটি সেতু থেকে নিচে পড়ে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত নজরুল ইসলাম একমি ল্যাবরেটরিজের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
ওসি বলেন, সেতু থেকে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী রাসেল বলেন, ভাঙা ওই সেতুতে পুনর্নিমাণের কাজ চলায় এর পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওই মটরসাইকেল আরোহী সেতুর ওপর দিয়ে যেতে চাইলে এ দুর্ঘটনা ঘটে।
