২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীতে মাদকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

এরা হলেন- মো. সেলিম (৩৮), মো. খালেক (২৮) ও মো. তৈয়ব (৩১)।

শুক্রবার সন্ধ্যায় নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর এএসপি আমিরুল ইসলাম জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে ৫৬৫ বোতল ফেন্সিডিল ও ৭৫০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে। তারা মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার তিন জনসহ মোট ছয় জন একসঙ্গে থাকলেও বাকিরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলেছে।