২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ীতে সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মোবাইল ফোন সেট নিয়ে বিরোধে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

শুক্রবার এ সংঘর্ষে নিহত আব্দুল মজিদ (২৮) উপজেলার বেতকাপা ইউনিয়নের রাইতি নড়াইল গ্রামের খলিল শাহ এর ছেলে।

আহতরা হলেন রাইতি নড়াইল গ্রামের হারুন মিয়া (৪০), রওশন আলী (২৫), আমিরুল ইসলাম (৩৫), জামিরুল ইসলাম (২১), আব্দুল মান্নান (৬০), আহমেদুল (৩৫), অনিছুর রহমান (৩৫), আব্দুল কুদ্দুস (৬০), মুছা মিয়া (১৮) ও আব্দুল জব্বার (৩৮)।

পলাশবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজিদের কাছে থাকা একটি মোবাইল ফোন একই গ্রামের ছানা মিয়া নিজের বলে দাবি করে এবং তাকে তুলে নিয়ে মারধর করে।

খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে শুরু হয় সংর্ঘষ।

ওসি আরো জানান, আহত মজিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।