২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কোটি  টাকার ভারতীয় পণ্য উদ্ধার

রাজধানীর পল্টনের একটি বাসা থেকে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার  গভীর রাতে পল্টনের গ্রীন ভিউ এপার্টমেন্টের তিন তলায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব পণ্যের মধ্যে ভারতীয় স্বাস্থ্য বর্ধক, শক্তি বর্ধক ও সন্ধিসুধা রয়েছে।

এ ঘটনায় পাঁচ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া ছাড়াও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এরা হলেন- সাজিবুর রহমান, মানবেন্দ্র কর্মকার, জুবায়ের হোসেন, স্বপন কর্মকার ও রাশেদুল ইসলাম। এদের মধ্যে  রাশেদুল জরিমানার এক লাখ টাকা তাৎক্ষণিকভআবে পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রীন ভিউ এপার্টমেন্টের তিন তলায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বর্ধক, শক্তি বর্ধক ও সন্ধিসুধাসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়।

এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। আবার এর কোনো-কোনটি ভেজাল পণ্য।

এসব পণ্যের অনুমানিক মূল্য  প্রায় এক কোটি ২৭ লাখ টাকা বলে র‌্যাব জানায়।