২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী শ্রমিক বিষয়ক কমিটির সদস্য হলেন পররাষ্ট্র সচিব

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনের অভিবাসী শ্রমিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হয়েছে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আইসিআরএমডব্লিউ’র পক্ষ রাষ্ট্রগুলোর বৈঠকে পররাষ্ট্র সচিবকে সিএমডব্লিউর ‘স্বাধীন বিশেষজ্ঞ’ হিসেবে নির্বাচিত করা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথম বাংলাদেশি হিসেবে শহীদুল ইসলাম সিএমডব্লিউ-এর সদস্য নির্বাচিত হলেন।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী একজন মানবাধিকার বিশেষজ্ঞ হিসেবে পররাষ্ট্র সচিব সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের মানবাধিকার নিয়ে কাজ করবেন।

এই বিশেষজ্ঞ কমিটিতে বর্তমানে ১৪ সদস্য রয়েছেন। এবারের বৈঠকে সাত সদস্য নির্বাচিত করার কথা, যারা মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৩ সালে মেয়াদ শেষ হওয়া সদস্যদের স্থলাভিষিক্ত হবেন।

কনভেনশনের অনুচ্ছেদ ৭২ অনুযায়ী সদস্যরা চার বছরের জন্য নির্বাচিত হন। তারা ব্যক্তিগত ক্ষমতায় নির্বাচিত হন এবং পুনঃমনোনীত হলে আবারো নির্বাচিত হতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি পররাষ্ট্র সচিবের পক্ষে মনোনয়ন জমা দেয়া হয়।