বরিশালে মেয়র প্রার্থীর প্রচারণা গাড়ি ভাংচুরের অভিযোগ
বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে মেয়র প্রার্থী মাহমুদুল হক খান মামুনের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত তিনটি অটোরিকশা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মামুন দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মামুনের মিডিয়া বিষয়ক সমন্বয়ক মিরাজ হোসেন ভাংচুরের জন্য প্র্রতিদ্বন্দ্বী মহাজোটের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের সমর্থকদের দায়ী করেছেন।
মিরাজ হোসেন বলেন, হিরনের সমর্থকরা নগরীর সাগরদী বাজার, বাংলাবাজার ও নতুন বাজার এলাকায় দোয়াত কলম মার্কার তিনটি গাড়ি ভাংচুর করেছে। এ ব্যাপারে শুক্রবার নির্বাচন কমিশন কাযার্লয়ে লিখিত অভিযোগ দেয়া হবে।
তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন হিরনের নিবার্চন দপ্তর পরিচালনা কমিটির প্রধান লস্কর নূরুল হক।
তিনি বলেন, বাংলাবাজার এলাকায় একটি অটোরিকশা ভাংচুরের ঘটনা তিনি শুনেছেন। কিন্তু ঘটনার সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই।
রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, তারা এ ধরনের কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
