২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় জামিন পেলেন আলাল

পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে জামিন দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক বৃহস্পতিবার জামিন মঞ্জুর করেন।

আসামির আইনজীবী বোরহান উদ্দিন আদালতকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানির জন্য আলালকে এ মামলায় আসামি করা হয়েছে। তার শারিরীক অবস্থা ভাল নয়। কাজেই তার জামিন দেয়া হোক।

শুনানি শেষে বিচারক দুই মামলাতেই জামিন মঞ্জুর করেন।

এই দুই মামলার মধ্যে মতিঝিল থানার গাড়ি ভাংচুর ও হত্যা চেষ্টা মামলায় আলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এ ছাড়া পল্টন থানার ককটেল বিস্ফোরণের মামলায় পুলিশের রিমান্ডের আবেদন আদালত নাকচ করে দেয়।

আলাল গত ৭ এপ্রিল ছয়টি মামলায় আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়। ওই ছয় মামলায় হাইকোর্টের জামিনে গত ৮মে কাশিমপুর কারাগার থেকে মুক্তির পরপরেই আলালকে আবারো গ্রেপ্তার করে পুলিশ।