২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে নাশকতার দায়ে ৭ জনের সাজা

হরতালে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির দায়ে রাজধানীতে সাত জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

এদের মধ্যে ছয়জনকে শ্যামপুর থানা পুলিশ ও একজনকে শাহজাহানপুর থানা পুলিশ ১০টি হাতবোমাসহ আটক করে।

পুলিশের এসি মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ মহানগর হাকিম প্রভাংশু সোম মহান ও মো. সাইফুল ইসলাম পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে তাদের সমর্পণ করলে আদালত তাদের এক বছর করে সাজা দিয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন, একরামুল হাসান (২৫), লোকমান হোসেন (২০), রেজাউল করিম (২১), আনোয়ার হোসেন (২৭), মো. শাহীন (২১), মো. পারভেজ(২০) ও স্বপন আহমেদ (২২)।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবিতে বুধবার ১৮ দলীয় জোট সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হরতালে সারাদেশে ২০১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা ১৫৫ জন এবং পুলিশি হামলায় ১৯৩ জন নেতা-কর্মী আহত হয়েছেন।