২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মনির নির্বাচনী ইশতেহার

সন্ত্রাস-দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আধুনিক শিল্প নগরী গড়ে তোলার ডাক দিয়ে ইশতেহার প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের ১৮ দলের মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান মনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 11:15 AM

Updated : 25 Apr 2022, 06:47 PM

বুধবার দুপুরে নগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনি তার ২১ দফার ইশতেহার ঘোষণা করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মনির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি, মহানগর বিএনপির সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম মনা।

ইশতেহারের ২১ দফার মধ্যে রয়েছে- মহানগরে নাগরিক শাসন প্রতিষ্ঠা, নাগরিক পরিকল্পনার প্রবর্তন, নাগরিক মর্যাদা ও সম্মান সংরক্ষণ, গুণীজন সম্মাননা, সম্প্রদায়গত সম্প্রীতির ঐতিহ্য সংরক্ষণ, শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সহায়ক পরিকল্পনা, মাদকবিরোধী খুলনা গড়া, নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, নগরবাসীর স্বাস্থ্য উন্নয়ন, পার্ক উদ্যান ও বৃক্ষ সংরক্ষণ, ক্রীড়া বিনোদন ও শরীর চর্চার সুযোগ সৃষ্টি, ভেজালমুক্ত বিশুদ্ধ খাদ্য সরবরাহ, সড়ক উন্নয়ন ও বর্জ এবং বৃষ্টির পানি নিষ্কাশন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, খালিশপুর শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের পদক্ষেপ, শিল্প ও কলকারখানা স্থাপনে সহযোগিতা দান, সাংস্কৃতিক কর্মকা-ের উন্নয়ন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় ভূমিকা গ্রহণ, সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারণ, ক্ষুদ্র যানবাহনের লাইসেন্স প্রদান।