২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো ঝালকাঠীর কলেজছাত্র লিমন হোসেনের অস্ত্র মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 09:08 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার এ মামলার অভিযোগ গঠনের নির্ধারিত তারিখ থাকলেও লিমনের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে ঝালকাঠী বিশেষ ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক কিরণ শংকর হালদার তা মঞ্জুর করেন।

সেইসঙ্গে র‌্যাবের করা এ মামলায় অভিযোগ গঠনের এ শুনানির পরবর্তী তারিখ ৩০ জুন রাখেন তিনি।

এ নিয়ে এ মামলায় অভিযোগ গঠনের তারিখ ১৫ বার পেছানো হলো বলে লিমনের আইনজীবী জানান।

তার আইনজীবী আককাস সিকদার বলেন, লিমনকে হত্যা চেষ্টার অভিযোগে মা হেনোয়ারা বেগম ৬ র‌্যাব সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। আগামী ১৩ জুন এ মামলায় ঝালকাঠী জেলা জজ আদালতে অধিকতর (রিভিও শুনানির) শুনানির তারিখ রয়েছে।

ওই শুনানির পরে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি নতুন তারিখ চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন, বলেন তিনি।

এ সময় লিমন ও মা হেনোয়ারা বেগম আদালতে উপস্থিত ছিলেন।