২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গাড়িচোর সন্দেহে গ্রেপ্তার ১৯

গাড়ি চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীতে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 05:44 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, যাত্রাবাড়ি, সদরঘাট ও মিরপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কামরুল খান (৪৫), আওলাদ (২৮), কটি মিয়া (৩০), শামীম (৩৪), শীতল আলী (৪২), জসিম ফকির (২৪), জসিম (২৮), সেলিম (৩৪), মনির (৩০), শাকিল (২৪), আতাউর রহমান লিকু (২২), মনির হোসেন (২৬), মোল্লা আব্দুর করিম (২৮), মানিক (২৭), খায়রুল আহম্মেদ খালেক (৩৭), আফজাল (২৮), ইউনুছ শেখ (৩২), আনোয়ার হোসেন আনু (২৬) ও শিপলু মিয়া (৩০)।

মাসুদুর রহমান বলেন, “বিভিন্ন উপদলে ভাগ হয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় গাড়ি চুরি ও ডাকাতি করে আসছে বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে।”

তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল, তিনটি প্রাইভেট কার, তিনটি সিএনজি ও ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

তাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির মামলাও রয়েছে বলে পুলিশের এ মুখপাত্র জানান।