শরীয়তপুরে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার
শরীয়তপুর সদর থেকে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে শহরের চৌরঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন শরীয়তপুর জেলা তারেক পরিষদের আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক, পৌর ছাত্রদল সভাপতি জাহিদ হাসান মান্নান, ছাত্রদলকর্মী ওবায়েদুর রহমান ও সোহাগ।
গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সুব্রত সাহা জানান, গত ১৯ মে ১৮ দলীয় জোটের হরতালে ধানুকা স্টেডিয়ামের সামনে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে পিকেটিং হয়।
এ ঘটনায় পালং থানায় বিএনপির অজ্ঞাত পরিচয় নেতাকর্মীদের আসামি করে একটি মামলা হয়।
এ মামলায় এদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
