২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনা সীমান্তে ১০ লাখ টাকাসহ দম্পতি আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে অর্থপাচারের চেষ্টার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার বিকেলে আটক ওই দম্পতির কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত অধিনায়ক মেজর মেহেদী হাসান।

এরা হলেন- দামুড়হুদার কুতুবপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও তার স্ত্রী বিলকিস বেগম (২৬)।

মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকেলে দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ এক দম্পতিকে আটক করা হয়। পরে সন্ধ্যায় দামুড়হুদার ভূমি কর্মকর্তা ফরিদ হোসেনের উপস্থিতিতে আটক দুজনের কাছ থেকে নয় লাখ ৬৯ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকাসহ রাতে তাদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মেহেদী।

দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব বলেন, আটক দুজনের বিরুদ্ধে রাতে মামলা করা হয়েছে। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।