২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষনা দিয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার বিভিন্ন দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় এবং এর ফলে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের ক্লাস বন্ধ হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান, পযার্প্ত প্রকৌশলী শিক্ষক নিয়োগ ও ল্যাব সুবিধা বাড়ানোর দাবিতে গত ২ মে থেকে আন্দোলন চালিয়ে আসছে।