২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাবো গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহজাহান (৩০) সোনাবো গ্রামের আবুল কালামের ছেলে।

এ ঘটনায় আহত একই এলাকার জৈনুদ্দীনের ছেলে মো. সেলিম (২৫) ও বিল্লাল হোসেনকে (২৮) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

নিহতের বাবা আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠিকাদারি কাজ নিয়ে গ্রামের আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন, রুহুল আমীনের ছেলে হিরন মিয়া, আব্দুল আউয়ালের ছেলে জামান, বাবুল ও তাদের সহযোগী নুরুল হকের সঙ্গে তার ছেলের বিরোধ চলছিল।

এর জের ধরে তারা তার ছেলে ও তার সহযোগীদের ওপর হামলা চালায়।

শ্রীপুর থানার ওসি আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হতাহতরা একটি হত্যা মামলার আসামি। এছাড়া তাদের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তারা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আসে।

পু্লিশ আরো জানায়, হামলায় শাহজাহান ঘটনাস্থলে নিহত হন।