খুলনায় পছন্দের প্রতীক পেলেন ৩ প্রার্থী
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তিন মেয়র পদপ্রার্থী তাদের পছন্দের প্রতীক পেয়েছেন।
মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ সমর্থিত তালুকদার আবদুল খালেক তালা, বিএনপি সমর্থিত মনিরুজ্জামান মনি আনারস ও জাতীয় পার্টি সমর্থিত শফিকুল ইসলাম মধু দোয়াত-কলম প্রতীক পেয়েছেন।
রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক জানান, প্রার্থীদের চাওয়া প্রতীক মেয়র পদে থাকা প্রতীকের সঙ্গে মিলে যাওয়ায় সবাই নিজ পছন্দের প্রতীক পেয়েছেন।
এরপর পর্যায়ক্রমে সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়।
ঘোষিত তফশিল অনুযায়ী গত ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র বাছাই করা হয়। ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ভোটগ্রহণ হবে ১৫ জুন।
