২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার হাত ও পায়ের রগ এবং গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 07:35 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

নিহত মো. সাইফুল (২৩) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার আমতল এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ভাড়ায় মটরসাইকেল চালাতেন।

ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি সদরের সাত কিলোমিটার উত্তরে কারবারিটিলা এলাকার রাবার বাগানের পাশ থেকে সাইফুলের মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, মৃতদেহের হাত-পায়ের রগকাটা এবং গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।