২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ধানকাটা নিয়ে সংঘর্ষে আহত ২০

মাগুরার মহম্মদপুর উপজেলায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববার বিকালে বিরোধপূর্ণ একটি জমির ধানকাটা নিয়ে উপজেলার আড়মাঝি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

আহত ১০ জনকে মহম্মদপুর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী টুটুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের রেজাউল ইসলামের লোকজন ধান কাটতে গেলে বাবু মোল্লার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে একে অন্যের উপর হামলা চালায়।

মহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বিশ্বাস বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।