২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপির মিছিল, গ্রেপ্তার ৭

গাজীপুরের কালিয়াকৈরে হরতালের সমর্থনে বিএনপি মিছিল করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়। এসময় একজনকে আটক করে।

এর আগে শনিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। 

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বিএনপি একটি মিছিল বের করে। এ সময়ে হরতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেয়।

এ সময় পুলিশ ওই মিছিল থেকে আজিম হোসেন নামে বিএনপি’র এক কর্মীকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানা পুলিশ গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি’র কর্মী দেলোয়ার হোসেন, ওফাজ উদ্দিন, বেলাল হোসেন, রাজু আহম্মেদ, ¯^পন চৌধুরী, নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।