রাজশাহীতে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
রাজশাহী মহানগরীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে নগরীর শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নগরীর আসাম কলোনি এলাকার আবুল মোল্লার মেয়ে বৃষ্টি (১২) ও বৌবাজার এলাকার বাবুর মেয়ে বিথী (৯)।
বৃষ্টি শিরোইল কলোনী ইউসেফ স্কুলের ষষ্ঠ শ্রেণির ও বিথী শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাঁতার না জানা বৃষ্টি ও বিথী বিকেল ৪টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে।
এক পর্যায়ে তারা তলিয়ে যায়। ঘাটে থাকা লোকজন তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসার পথে বিথী মারা যান।
রামেক হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই বৃষ্টিও মারা যায় বলে জানান ওসি।
