২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১১টি হাতবোমা উদ্ধার

নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে ১১টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 09:32 AM

Updated : 25 Apr 2022, 06:47 PM

রোববার দুপুরে র‌্যাব সাংবাদিকদের জানায়, নগরীর কলাবাগান এলাকায় এসব হাতবোমা পাওয়া গেছে।

র‌্যাব-৬ খুলনার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার মধ্যরাতে কলাবাগান এলাকার বাজারে একটি ব্যাগের মধ্যে তাজা বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

নাশকতার জন্য এগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেয়া হচ্ছিল বলে র‌্যাবের ধারণা।

সকালে বোমাগুলো সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ বোমাগুলো নিস্ত্রিয় করেছে, বলেন এই র‌্যাব কর্মকর্তা।