পাবনায় শিশুর গলিত লাশ উদ্ধার
পাবনা সদর উপজেলায় এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার এসআই আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কছে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মাটি চাপা দেয়া লাশটি উদ্ধার করা হয়। লাশটি কিছুটা বের হয়ে পড়লে স্থানীয়দের নজরে আসে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গত ১৯ মে নিখোঁজ খাদিজার (৮) নামে এক শিশু নিখোঁজ হয়। এটি খাদিজার লাশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশটি ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠানো হবে।
এসআই আনোয়ার আরো বলেন, খাদিজা গয়েশপুর গ্রামের আনারুল ইসলামের মেয়ে। গত ১৯ মে বাবা-মার সঙ্গে মামা বাড়ি থেকে ফেরার সময় গয়েশপুর বাজার থেকে নিখোঁজ হয়। পরদিনে এ ঘটনায় পাবনা আদালতে একটি মামলা করেন তার মা সাজেদা খাতুন।
