মদিনায় আগুনে ২ বাংলাদেশি নিহত
শনিবার সন্ধায় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মদিনা অঞ্চলের প্রথম সচিব মো. নাজমুল সাদাত সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বাসায় আগুন লেগে তারা মারা গেছেন।
মদিনার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল খালিদ আল জোহানীর তাদের বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছেন বলেও জানান তিনি।
সেলিম বলেন, “অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত মদিনায় গিয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তবে নিহতদের নাম ও পরিচয় এখনো বাংলাদেশ দূতাবাসের কাছে আসেনি।
এদিকে সৌদি গেজেট জানিয়েছে, ওই ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
