২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাসের ধাক্কায় নিহত ৩

ফেনী সদরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 03:09 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার কুঠিরহাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী ফিরোজা বেগম (৬০), কুঠিরহাটের নুর করিমের মেয়ে নুর জাহান আক্তার প্রিয়া (১০) এবং চর গোপাল এলাকার সংসার বড়ুয়া (৫০)।

আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে ফেনী সদর হাসপাতাল এবং বাকিদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের বলেন, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি আরো বলেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন এবং তারা ফেনী থেকে সোনাগাজীর কুটিরহাট যাচ্ছিলেন।