২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

সোমবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনামসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী একটি ট্রাক দুই সাইকেলআরোহীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।