২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়ঘণ্টা পর বিলোনীয়া বন্দরে কার্যক্রম ফের শুরু

‘ন্যায্য মজুরির’ দাবিতে শ্রমিকদের ধর্মঘট শুরুর ছয়ঘণ্টা পর ফেনীর বিলোনীয়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি ফের শুরু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 09:33 AM

Updated : 23 Aug 2022, 10:48 AM

বিলোনীয়া এক্সপোট-ইনপোর্ট অ্যাসোসিয়োশনের সাধারণ সম্পাদক শেখ জুলফিকার আলী ভুট্টো বলেন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের ফলে সীমান্তের দুই দিকের অর্ধশতাধিক গাড়ী মালামাল নিয়ে আটকা পড়েছে। ফলে আমদানিকারকদের আর্থিক ক্ষতি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের একাধিক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম শ্রমিকদের ন্যার্য মুজুরি থেকে বঞ্চিত করছেন।

এর প্রতিবাদ করলে তাদের বিভিন্ন আশা দিলেও কোনো সমাধান হচ্ছিল না। তাই বাধ্য হয়ে তারা কাজ বন্ধ করে দিয়েছেন।

বন্দরের ল্যান্ড কাস্টমস অফিসার খোকন শিকদার জানান, শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় পৌর মেয়র নিজাম উদ্দিন সাজেল আলাপ আলোচনা করে সমস্যা ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের সিদ্ধান্ত হলে শ্রমিকরা দুপুর থেকে কাজে ফিরে যান।