২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ডাকাতি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি বাড়িতে রোববার রাতে ডাকাতি হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2013, 07:15 AM

Updated : 23 Aug 2022, 10:48 AM

নলডাঙ্গা স্টেশন রোডে নিপেন সেনের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট হয় বলে পরিবারের সদস্যরা দাবি করেন।

সাদুল্লাপুর থানার এসআই মোহাম্মদ রাজা মিয়া বলেন, ডাকাতরা বাড়ির লোকদের একটি কক্ষে বেঁধে রেখে ১৪ ভরি সোনার গহনা, নগদ তিন লাখ টাকা, একটি ল্যাপটপ ও কয়েকটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে।

“সকালে প্রতিবেশীরা তাদেরকে হাতমুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে,” বলেন এসআই রাজা মিয়া।

সাদুল্লাপুর থানার ওসি মজনুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করেছে পুলিশ।