২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসাইলের প্রথম মেয়র মজিবর রহমান

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মজিবর রহমান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আরা বেগম ফল ঘোষণা করেন।

মো. মজিবর রহমান সাবেক বাসাইল ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান।

তিনি ৩ হাজার ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী দলের উপজেলা সাধারণ সম্পাদক এনামুল করিম অটল পেয়েছেন ৩ হাজার ৫৯ ভোট।

ইভিএম পদ্ধতিতে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।