২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা সেতুতে যুবকের লাশ

ঢাকার বাবুবাজারে বুড়িগঙ্গা সেতুর ওপর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2013, 07:42 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

শনিবার সকাল ১০টার দিকে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশটি উদ্ধার করা হয় বলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতুর ওপর যুবকের লাশটি পড়ে ছিলো। শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিলো না।

৩০ বছর বয়সি ওই যুবকের পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিলো।

তার শরীরে বালু মাখানো ছিলো বলে জানান ওসি।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।