২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 03:19 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

শুক্রবার সকালে উপজেলার বরাব এলাকা থেকে মো. আবদুর রহিম নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

রহিম (২৪) উপজেলার বরাব এলাকার হজরত আলীর ছেলে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রহিম বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় নিজ বাড়ির পাশে নীম গাছের ডালের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রহিম।

সকালে লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। সুরতহাল রিপোর্টেও আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে জানান এসআই আজহারুল।