২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

শুক্রবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের পাকুয়াকান্দায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম (৪০) ওই এলাকার জাবেদ আলীর স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ জানান, জবেদ আলীর সঙ্গে প্রতিবেশী আবুল হোসেন ও হান্নান গংদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ আছে। এ বিরোধের জের ধরে হান্নান, তার ভাই আবুলসহ ১০/১২ জন অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জবেদ আলীর বাড়িতে হামলা চালায়।

বাধা দিতে গেলে আমেনা বেগমকে প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ সময় রেজাই করিম (৪০), আব্দুল মালেক (৬৫), সোহেল (২০), মুকবুল (৪৫), অলেক (৫৫) ও শেখ আহমদও (৫০) আহত হন। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ গাফফার নামের একজনকে আটক করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।