২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিক্রয় প্রতিনিধির মৃত্যু

ফরিদপুর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 11:39 AM

Updated : 25 Apr 2022, 06:45 PM

শুক্রবার সকাল শহরের ঝিলটুলী এলাকায় গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন ওরফে মুসা (৩০) নামে ওই বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়।

মুসা সোমাটেক ফার্মাসিউটিক্যালস এর বিক্রয় প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ি সালথা উপজেলার নিয়ারগট্টি গ্রামে।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই ) নজরুল ইসলাম জানান, সকালে মুসা উৎসাহের বশে তার অফিসের সামনের একটি গাছে আম পাড়ার জন্য ওঠেন।

এ সময় উপর দিয়ে যাওয়া লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।