২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির মঈনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 02:58 PM

Updated : 25 Apr 2022, 06:44 PM

বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঈনুল হকের বাড়ি উপজেলার জালালাবাদ গ্রামে।

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের তা-বের ঘটনায় মঈনুল হকের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

বিকালে তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।