২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিরোধের জেরে ভাইকে খুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার  গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ি গ্রামে এ ঘটনা গটে।

নিহত আজমল হোসেন (৩৫) অরুনবাড়ি গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক  (এসআই) আলী আকবর জানান, আজমলকে তার মা বসতবাড়ি লিখে দেয়। এ নিয়ে দীর্ঘ দিন ধরে আজমলের সঙ্গে তার আপন ভাই সেতাবুর ও আব্দুলের বিরোধ চলে আসছিল।

এর জের ধরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির কাছে আজমলকে একা পেয়ে তার ভাই সেতাবুর, আব্দুল ও তাদের ছেলেরা কোপায়। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনার পর থেকে সেতাবুর ও আব্দুলসহ অন্যান্যরা পলাতক রয়েছে।