চট্টগ্রামে নির্মাণাধীন ভবন ধসে শ্রমিক নিহত
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন।
বুধবার দুপুরের নগরীর কাজীর দেউরী এলাকার ভিআইপি টাওয়ারে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. রাতুল (২৫) নোয়াখালীর চরজব্বার থানার চরমশলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভিআইপি টাওয়ারের নয় তলায় কাজ করার সময় হঠাৎ পড়ে যান রাতুল।
গুরুতর আহত অবস্থায় রাতুলকে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
