২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসেন সতর্কতা: চট্টগ্রাম ইপিজেড বন্ধ

ঘূর্ণিঝড় মহাসেন এগিয়ে আসায় উপকূলবর্তী চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও কর্ণফুলী ইপিজেডের সব কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চট্টগ্রাম ইপিজেডের মহা ব্যবস্থাপক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝড়ের কারণে ৭ নম্বর বিপদ সংকেত দেয়ায় নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে দুপুর ২টায় সব কারখানায় ছুটি ঘোষণা করতে বলা হয়েছে। দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।”      

তিনি জানান, চট্টগ্রাম ইপিজেডের সব কারাখানাকেই ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে। প্রতিটি কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও পরামর্শ দিয়েছে বেপজা। 

একইসঙ্গে কর্ণফুলী ইপিজেডের সব কারখানায় বন্ধের নোটিস পাঠানো হয়েছে বলে মহা ব্যবস্থাপক আহসান কবীর জানান।

কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বেপজার ১৭১টি কারখানায় ১ লাখ ৮১ হাজার কর্মী কাজ করেন। আর কর্ণফুলী ইপিজেডের ৩৫টি কারখানায় রয়েছে ৩৩ হাজার শ্রমিক।

আব্দুর রশিদ জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় ইপিজেডে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এছাড়া একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।

৭৪১৪৪৬ ও ৭৪১৪৩৩ নম্বরে ফোন করে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে। 

পুরনো খবর:

চট্টগ্রাম বন্দর বন্ধ, বিমানও উড়বে না
চট্টগ্রাম- কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত