নরসিংদীতে নারীর লাশ উদ্ধার
নরসিংদীর বেলাব উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দী এলাকায় ক্ষতবিক্ষত লাশটি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
বেলাব থানার ওসি সাইদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। এ ঘটনায় বেলাব থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
