ঘূর্ণিঝড় মোকাবেলায় চাঁদপুরে প্রস্তুতি গ্রহণ
ঘূর্ণিঝড় মহাসেনের পরবর্তী সম্ভাব্য ক্ষয়ক্ষতি মেকাবেলায় চাঁদপুর জেলা প্রশাসন বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে।
জেলার সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
এই কক্ষের ফোন নম্বর ৬৩৫৯৬, মোবাইল ফোন নম্বর ০১৭১৭- ০৮০৬৭৬, ফ্যাক্স নম্বর ৬৩৩৩৩।
এছাড়া ২৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
চাঁদপুর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়ও নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
নদী তীরবর্তী এলাকা ও চরসমূহে জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন মিয়া বলেন, চাঁদপুর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিদ্যুৎ, টেলিফোন, স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ ও পৌরসভাগুলোকে সতর্ক থাকার এবং এসব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ছুটি বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত মোকাবেলায় প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে, বলেন জেলা প্রশাসক।
