মাগুরায় যুবক খুন
মাগুরা সদরে দুর্বৃত্তের হামলায় এক যুবক নিহত হয়েছেন।
মাগুরা সদর থানার এসআই মানিক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় ইছাখাদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইসমাইল। রাত ১১টার দিকে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হামিদুল।
গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে ইসমাইলের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে হামিদুল ইসলাম পলাতক।
তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল বলে এলাকাবাসী জানান। থানায় একটি হত্যা মামলা দায়ের করা, বলেন এসআই মানিক।
