মানিকগঞ্জে জামায়াত নেতা আটক
নাশকতার আশঙ্কায় জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা সেক্রেটারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধা সাতটায় অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে শহরের শহীদ রফিক সড়ক থেকে আটক করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, চলমান পরিস্থিতিতে নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
