২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পাওয়ার ট্রলির চাপায় মাদ্রাসার ছাত্র নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পাওয়ার ট্রলির চাপায় এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

মঙ্গলবার বিকেলে উপজেলার কাটলা বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আখের হোসেন (১৮) উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা (উত্তর পাড়া ) গ্রামের  মকসেদ আলীর ছেলে। সে কাটলা মোন্নাপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, বিকেল ৪টার দিকে বাজারে এক ব্যবসায়ীর ধানভর্তি ট্রলির নীচে পড়ে ঘটনাস্থলেই আখের হোসেনের মৃত্যু হয়।

তিনি জানান, ঘটনার পর পরই বাজারের লোকজন ট্রলিচালক শাহিনুর ইসলাম ও ধান ব্যবসায়ী রেজওয়ান আলমকে আটক করে পুলিশে দেয়।

তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি নাসির উদ্দিন।