২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় মহাসেন: পটুয়াখালীতে প্রস্তুত ৩৬০টি আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

মঙ্গলবার পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দূযোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত কর্মস্থল ত্যাগ না করার জন্য বলা হয়েছে।

তিনি আরো জানান, জেলা সদর ও প্রত্যেক উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

জেলা প্রশাসক জানান, ইতিমধ্যে ৮টি উপজেলায় ১১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া আপদকালীন ৩৬০টি সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়, ৪৮টি মাটির কিল্লা প্রস্তুত রয়েছে। প্রতি উপজেলার জন্য ৫০০ মেট্রিকটন চাল/গম, ১৬০ টন শুকনো বিস্কুট মজুদ রাখা হয়েছে।

তিনি জানান, ৪ নম্বর সংকেতের কারণে উপকূলীয় এলাকায় ২টি কালো পতাকা উড়ানো হয়েছে।

নিরাপদ আশ্রয়ের জন্য ইতোমধ্যে রেডক্রিসেন্ট ও সিপিপিকর্মীরা দূর্গম এলাকার মানুষদের মাইকিং করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে বলেও তিনি জানান।