বরিশালে মাদক বিক্রেতার দণ্ড
বরিশালের আগৈলঝরা উপজেলায় এক মাদক বিক্রেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জয়নাল সরদার (২৫) গৌরনদী উপজেলার সুন্দরগাঁও গ্রামের মতলেব সরদারের ছেলে।
আগৈলঝরা থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে আগৈলঝরা বাশাইল সড়কের বসুণ্ডা থেকে এক বোতল ফেন্সিডিল ও ২ পিস ইয়াবাসহ জয়নালকে আটক করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে আদালত তাকে ওই সাজা দেয়।
তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
