শেরপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪
শেরপুর সদরে মঙ্গলবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সহোদরসহ চারজন আহত হয়েছে।
হাসপাতালে ভর্তি আছেন গাজীরখামার শালচুরা গ্রামের আব্দুল জলিলের দুই ছেলে রাদিল হাসান(১৫) ও মামুন (১৮) এবং ইয়াদ আলীর ছেলে মাসুদ(১০)।
একই গ্রামের আব্দুল গফুরের ছেলে শাওনকে (১৪) প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, বেলুনে গ্যাস ভরার সময় অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
