নাটোরে ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গেছে
কালবৈশাখী ঝড়ে সোমবার রাতে নাটোরের বড়াইগ্রামে শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে গেছে
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, রাত সাড়ে নয়টায় বড়াইগ্রাম ও মাঝগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামে শতাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে গেছে।
বাজিতপুর দাখিল মাদ্রাসার টিনের ছাউনি উড়ে গেছে।
মঙ্গলবার সকালে এ মাদ্রাসার শিক্ষার্থীরা খোলা আকাশের নীচে ক্লাশ করেছে বলেও তিনি জানান।
ইউএনও আরো বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ঝড়ের ক্ষয়ক্ষতি জানাতে বলা হয়েছে। হিসাব পেলে আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।
সিংড়ার ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ডাহিয়া ও ইটালি ইউনিয়নে পাকা ধান পড়ে গেছে।
