২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দু’দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার দুপুরে কলেজে ডিগ্রি ভর্তিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীরা কলেজের দরজা-জানালা ভাংচুরের চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজে জিপিএ-এর ভিত্তিতে ভর্তি চলছে। এ ভর্তিকে কেন্দ্র করেই দুপুরে দুই দলের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেড়টার দিকে অধ্যক্ষের কাযার্লয়ে ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে এক সমঝোতা বৈঠকে বিরোধের নিষ্পত্তি হয়।