২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে পরীক্ষা পেছাল

জামায়াতে ইসলামী হরতাল ডাকায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 08:00 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ মের পরীক্ষাগুলো আগামী ১৮ মে শনিবার নেয়া হবে।

সকালের পরীক্ষা সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে।

এ নিয়ে হরতালের কারণে সাত দিনে এইচএসসি ও সমমানের ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।

মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে সকালে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এবং বিকালে সংস্কৃত দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা মো. কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়ায় মঙ্গলবার এই হরতাল ডেকেছে দলটি। একই কারণে রোববারও তারা সারা দেশে হরতাল করে।